
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৯:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৬, ৯:০৫ পি.এম
রংপুরের বেকার তরুণ-তরুনীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকুরি মেলা

রংপুরের বেকার তরুণ-তরুনীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকুরি মেলা হয়েছে। পিএকেএসএফের রেইজ প্রকেল্পর অর্থায়নে আরডিআরএসের উদ্যোগে সোমবার (৩০ মার্চ) সকালে পাবলিক লাইব্রেরী মাঠে এ মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। আরডিআরএসের ক্ষুদ্রঋণ কর্মসূচীর পরিচালক তারিক সাঈদ হারুনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, পিকেএসএফের স্যোশাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট দেওয়ান জিন্নাহ, উপ-প্রকল্প সমন্বয়কারী গোলাম জিলানী। মেলায় ১৯টি স্টলে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা চাকুরী প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত গ্রহণ ও সাক্ষাতকার নিয়ে প্রায় ৪’শ যুবক-যুবতী চাকুরির ব্যবস্থা করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution