
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৬, ৪:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩১, ২০২৬, ৬:৪৭ পি.এম
প্রেমের টানে কাকীকে নিয়ে ভাতিজা উধাও

ঘটনাটি ঘটেছে, শনিবার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জমিদারপাড়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে, জমিদারপাড়া গ্রামের বাসিন্দা গোপাল চন্দ্রের পুত্র সবুজ চন্দ্র (২১) দীর্ঘদিন ধরে তার আপন কাকীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন।
পারিবারিক লোকলজ্জার তোয়াক্কা না করে শনিবার রাতে তারা বাড়ি থেকে পালিয়ে যান। এ বিষয়ে গ্রামবাসীরা জানান, দীর্ঘদিনের পরকীয়া যে এমন চরম পরিণতির দিকে যাবে, তা কেউ আঁচ করতে পারেনি। কাকী-ভাতিজার এই 'নিষিদ্ধ প্রেম' এবং পলায়নের খবর ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
প্রতিবেশীরা বলেন নিখোঁজ হওয়ার পর থেকে সবুজ চন্দ্র এবং তার কাকীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি সামাজিকভাবে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে। ঘটনার পর থেকে উভয় পক্ষের পরিবারগুলোর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার(৩১মার্চ) রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বলেন, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution