

রংপুরের তারাগঞ্জে গলায় ফাঁস দিয়ে ফুলবাবু (৪৩) নামে মানসিক ভারসাম্যহীন একজন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন। রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নের চ্যাংপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে ফুলবাবু। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে নিজের শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেন তিনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেন সয়ার ইউনিয়নের চেয়ারম্যান আল ইবাদত হোসেন পাইলট।
স্থানীয় লোকজন ও পরিবার জানায়, দীর্ঘদিন ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। বাড়ির লোকজনের অজান্তে নিজ ঘরে গলায় ফাঁস দেন ফুলবাবু।
তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ। এ বিষয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution