
কুড়িগ্রামের রৌমারীতে আমবাড়ী ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে তালা দেওয়া ষরযন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে উপজেলা দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তব্য দেন ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষক সাইদুজ্জামান, আমিনা খাতুন, অভিভাবক এম এ সালাম সরকার, রফিকুল ইসলাম, আলতাফ হাসেন মাদো, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশী, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লিটন মিয়া, সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল, তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মিনহাতাবাচ্ছুম মিম ও চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়া আক্তার হিমু প্রমুখ।
বক্তরা বলেন, দীর্ঘ একমাস থেকে বিদ্যালয়ের গেইটে তালা লাগানো হয়েছে। এতে বন্ধ হয়েছে শিক্ষার্থীদের পড়ালেখা। তারা চান আগের মত ক্লাশ শুরু হোক। তাই বিদ্যালয়টি খুলে দেওয়ার জন্য দাবি জানান তারা।
বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু বলেন, গত ২০১৯ সাল থেকে এই বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় এবং সুনামের সঙ্গে পরিচালিত হচ্ছে। গত ৫ মার্চ হঠাৎ করে মাসুদ রানা ও জমিদাতার ছেলে শিক্ষক সোহেল রানা উভয় মিলে এসে তালাবদ্ধ করেন। তখন থেকে দেন দরকার ও আলোচনা করার পরও কিছুতেই বিদ্যালয়ের তালা খুলছেন না। একমাত্র কারণ, তাদের নিয়োগ দিলে তালা খুলে দিবে, তা না হলে খুলে দেবেন না।
তিনি আরও বলেন, এই বিদ্যালয়ে বর্তমানে ২০০ এর অধিক ছাত্র-ছাত্রী পড়ালেখা করে। আমাদের এই চরাঞ্চলে এই ফ্রেন্ডশিপ বিদ্যালয় ব্যতীত অন্য কোনো বিদ্যালয় না থাকায় আমাদের সন্তানদের খুব কষ্ট হচ্ছে। দীর্ঘ একমাস বিদ্যালয় বন্ধ থাকার কারনে আম গাছের জাম গাছের তলায়, এরওর বাড়িতে ক্লাশ করছেন। এতে পড়ালেখার বিশাল সমস্যা হচ্ছে। তাই বিদ্যালয়ে তালাটি খুলে দেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানান তিনি।
অভিযুক্ত মাদ্রাসার শিক্ষক সোহেল রানা বলেন, কিছু দিন আগে আমার বাবা মারা গেছেন, তিনি মারা যাওয়ার আগেই তালা দিয়েছিলেন আর আমি এই বিষয়ে কিছু জানি না।
রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের মুঠেফোনে একাধিকবার কল করা হলেও তা রিসিভ না করায় মন্তব্য নেয়া সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution