
প্রিন্ট এর তারিখঃ জুন ১১, ২০২৬, ৮:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৬, ৩:২৯ পি.এম
ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি উল্টে চালকের মর্মান্তিক মৃত্যু

নিহত আমিনুলের চাচা শাজাহান আলী জানান, নাগেশ্বরী উপজেলার এগারো মাথা এলাকার একটি ইট ভাটা থেকে ইট বোঝাই করে লালমনিরহাটের দিকে যাচ্ছিলেন ট্রলি চালক আতাউর। ট্রলিটি ফুলবাড়ী ধরলা সেতু পাড় হয়ে কিছুদুর গেলে হঠাৎ বিকট শব্দে ট্রলির শকআপ ভেঙে ট্রলিটি উল্টে যায়। এতে ট্রলির নিচে চাপা পড়ে গুরুতর আহত হন আতাউর। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution