
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। গত রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টার মধ্যে তাদের মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করলেও মারা যাওয়া শিশুদের পরিচয় প্রকাশ করেনি। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছে।
আর এই সময়ের মধ্যে হাম আইসোলেশন ওয়ার্ড থেকে ছাড়পত্র পেয়েছে পাঁচজন। বর্তমানে চিকিৎসাধীন আছে ১৩৮ জন। হামের সংক্রমণ শুরুর পর হাসপাতালটিতে এ পর্যন্ত ৪১১ জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। মৃত শিশুদের বেশিরভাগেরই বাড়ি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution