
নীলফামারীতে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় দুটি যানবাহনের কাছ থেকে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের বাইপাস সড়কে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমনা পারভীন মিতা ও শেখ ইমাম মোশাররফ। এতে প্রসিকিউটর হিসেবে ছিলেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন। অভিযানকালে দুটি যানবাহনে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ণ ব্যবহার করায় ৫’শ করে এক হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তিনটি হর্ণ ধ্বংস করা করা হয়। পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় এই অভিযান পরিচালনা করা হয়। বলেন, এই হর্ণ ব্যবহার না করার জন্য যানবাহন চালকদের সতর্ক করাসহ লিফলেট বিতরণ ও স্টিকার লাগানো হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution