শুনানি চলাকালীন এই সংগীতশিল্পী কেবল ক্ষমাই চাননি, বরং নিজের ভুলের প্রায়শ্চিত্ত করার জন্য প্যানেলের কাছে তিনটি বিশেষ প্রতিশ্রুতি দিয়েছেন।
আগামী চার মাসের মধ্যে নারী ক্ষমতায়নের ওপর একটি বিশেষ গান তৈরি করবেন তিনি। অন্তত ৫০ জন কন্যাশিশুর পড়াশোনার যাবতীয় খরচ ও দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন বাদশা। নারীদের কল্যাণে কাজ করা বিভিন্ন সংস্থার জন্য কনসার্ট বা অন্য মাধ্যমে অর্থ সংগ্রহের অঙ্গীকার করেছেন তিনি।
বিতর্কিত এই গানটি ইতোমধ্যে ইন্টারনেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভোগান্তি এখানেই শেষ নয় গানটির মাধ্যমে নারীদের অবমাননা করার অভিযোগে হরিয়ানায় বাদশার বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয়েছে। ভারতীয় ‘নারী অশালীন উপস্থাপনা নিষেধ আইন’ ও ‘তথ্য প্রযুক্তি আইন’ অনুযায়ী দোষী সাব্যস্ত হলে এই র্যাপারকে বড় ধরনের শাস্তির মুখে পড়তে হতে পারে।

