
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:৫২ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ৯:৪৩ পি.এম
বোচাগঞ্জে কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার ২নং ইশানিয়া ইউনিয়নের ডাঙ্গীপাড়া এলাকার বালা পুকুর থেকে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওসেশ কুমার রায়ের পুকুরে মাটি কাটার সময় শ্রমিকরা মূর্তিটি দেখতে পান। পরে বিষয়টি জানালে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মূর্তিটির ওজন প্রায় ১৬ কেজি ২০০ গ্রাম।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution