
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১২:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৬, ১০:১৯ পি.এম
সৈয়দপুরে নানা কর্মসূচিতে স্কাউট দিবস পালন

‘নতুন দিনের অঙ্গীকার, স্কাউট হোক সবার’ এ প্রতিাপদ্যকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে স্কাউট দিবস পালন করা হয়েছে। নানা কর্মসূচীর মধ্য দিয়ে বুধবার (৮ এপ্রিল) সকাল থেকে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে দিবসটি পালন করা হয়।
স্কাউট দিবসের কর্মসূচীতে ছিল আলোচনা সভা, শোভাযাত্রা ও পরিস্কার পরিচ্ছন্নতা। ভালো কাজের অংশ হিসেবে সৈয়দপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শতাধিক স্কাউট ও কাব উপজেলা পরিষদ চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলার স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তিনি বলেন, নিজে ভালো হতে হবে অত:পর অন্যকেও ভালো রাখতে হবে। যা একজন স্কাউটের আদর্শগত করণীয়। তিনি স্কাউট আদর্শের নানাদিক তুলে ধরে বক্তব্য রাখেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. রেজাউল করিম, সহ-কমিশনার মো. মোস্তাফিজুর রহমান, কাশিরাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লানচু চৌধুরী, শিক্ষক রওশন আরা, আজিজুল বারি বসুনিয়া, স্কাউট লিডার মো. শাকিল, কাব লিডার হোমায়রা বেগম, কোষাধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution