
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ১:১০ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১০, ২০২৬, ৮:২৬ পি.এম
রাজিবপুরে তৃণমূল বিএনপির যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত

কুড়িগ্রামের চর রাজিবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে তৃণমূলের যৌথ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) উপজেলা হলরুমে এ সভা আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মোখলেছুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসাইন কায়োকোবাদ।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক. শফিকুল ইসলাম বেবু ও অধ্যাপক. হাসিবুর রহমান হাসিব।
এছাড়া বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, আব্দুল হাই সরকার, কোদালকাটি ইউনিয়ন সভাপতি ছফের আলী,রাজিব পুর ইউনিয়ন বিএনপি সভাপতি মোতালেব হোসেন, মোহনগঞ্জ ইউনিয়ন বিএনপি সভাপতি আজিজুর রহমান যুবনেতা রোস্তম মাহমুদ লিখন, যুবদল নেতা কবির হোসেন,ছাত্র দল আহ্বায়ক মোখলেছুর রহমান, ছাত্রদল নেতা নাজমুল হাসান, বিএনপি আহবায়ক কমিটি সদস্য মাহবুবুর রশিদ মন্ডল,যুগ্ম আহবায়ক অধ্যাপক গোলাম হোসেন, সেচ্চাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হক প্রমুখ।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তারা গণতান্ত্রিক আন্দোলন বেগবান করতে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সভায় উপজেলার বিভিন্ন ওয়ার্ড ,ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। আগামী ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ নির্বাচনে সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাব্বির হোসেন মন্ডল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution