
দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে আদালতের সাজাপ্রাপ্ত তিন আসামিকে পৃথক স্থান থেকে আটক করে শুক্রবার (১০ এপ্রিল) দিনাজপুর কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানায়, রংপুর কোতয়ালী থানার মাদক মামলায় ২ বছর তিন মাস সাজাপ্রাপ্ত বিরামপুর উপজেলার বেপারীটোলা গ্রামের মাহাবুর আলমের ছেলে মানিক মিয়া, বিরামপুর থানার মাদক মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত বিরামপুর পৌর এলাকার চকপাড়া গ্রামের নজিবর রহমানের ছেলে মাসুদ রানা এবং দেন মোহর মামলায় ২ মাসের সাজাপ্রাপ্ত বিরামপুর উপজেলার সন্দলপুর গ্রামের ইউনুস মণ্ডলের ছেলে ইকবাল হোসেন গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন।
থানার ওসি (তদন্ত) আতাউর রহমানের নেতৃত্বে এসআই আমির হোসেন, এএসআই সাহেদুল, আসাদুজ্জামান, আশরাফুল ও বাবুলের সমন্বয়ে একটি চৌকষ দল বিশেষ অভিযান চালিয়ে শুক্রবার ভোরে (১০ এপ্রিল) তাদের পৃথক স্থান থেকে আটক করেছেন।
বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, আটক সাজাপ্রাপ্ত আসামিদের শুক্রবার (১০ এপ্রিল) দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution