
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার পূর্বপাড়া মহল্লায় দূর্ঘটনায় বিকলাঙ্গ রুবেল মিয়ার অসহায় পরিবারকে কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা রনি ব্যক্তিগত উদ্যোগে গতকাল শুক্রবার ১০ হাজার টাকা মূল্যমানের সহায়তা প্রদান করেছেন।
দুপুরে ওই পরিবারের সাথে স্বাক্ষাত করে এক মাসের সমপরিমাণ বাজার ও নগদ টাকা রুবেল মিয়া ও তার পরিবারের হাতে তুলে দেন। এসময় তার সাথে ছিলেন, কন্টেন্ট ক্রিয়েটর নাজিম উদ্দিন ও ফাহিম হোসেন। কন্টেন্ট ক্রিয়েটর মাসুদ রানা রনি বলেন, তিনি এই পরিবারের দুর্দশার কথা শুনে ব্যক্তি উদ্যোগে নগদ টাকাসহ বাজার খরচ করে তাদের হাতে তুলে দিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution