
গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে নীলফামারীতে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১১ এপ্রিল) সকাল এগারটার দিকে শহরের চৌরঙ্গি জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলামের নেতৃত্বে লিফলেট বিতরণ শুরু হয়।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক আনোয়ারুল ইসলাম, নীলফামারী শহর জামায়াতের সেক্রেটারী এ্যাডভোকেট আনিসুর রহমান আজাদ, জেলা জামায়াতের অফিস সেক্রেটারী আব্দুল কাদিম, শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা মুসা প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ কর্মসুচি চৌরঙ্গি মোড় থেকে শুরু করে বাটার মোড় এসে শেষ হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আন্তাজুল ইসলাম। জামায়াত নেতা আন্তাজুল ইসলাম বলেন, গণভোট বাস্তবায়নে মানুষ রায় দিয়েছেন সেটি মানছে না বিএনপি। আমরা অবিলম্বে গনভোট বাস্তবায়নের সরকারের প্রতি আহবান জানাচ্ছি অন্যথায় কঠোর আন্দোলন কর্মসুচি শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution