
একসময় পর্দা দাপিয়ে বেড়ালেও এখন অভিনয়ে অনেকটাই অনিয়মিত জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে তিনি একটি চিঠি পেয়েছিলেন বলে জানিয়েছেন এই নায়িকা। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে এসে পূর্ণিমা এই স্মৃতিচারণা করেন। তিনি জানান, ২০০৩ সালে ঢাকা ক্যান্টনমেন্টের গ্যারিসন সিনেমা হলে সপরিবারে ‘মনের মাঝে তুমি’ সিনেমাটি দেখার পর তারেক রহমান মুগ্ধ হয়ে পূর্ণিমাকে শুভেচ্ছাস্বরূপ একটি চিঠি দিয়েছিলেন।
পূর্ণিমা বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সে সময় চিঠিতে ‘মনের মাঝে তুমি’র সব অভিনয়শিল্পীর নাম উল্লেখ করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন।”
তিনি লিখেছিলেন, ‘এ রকম সিনেমা নিয়মিতভাবেই নির্মাণ হওয়া উচিত। আমরা যেন আমাদের ভালো কাজের ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারি’, সেই কামনাও ব্যক্ত করেছিলেন তিনি। তার এই উদারতা আমাদের সিনেমাসংশ্লিষ্ট সবাইকে মুগ্ধ করেছিল। পূর্ণিমা আরো বলেন, ‘তখন তো সামাজিক মাধ্যমের যুগ ছিল না। সে সময় আমার মা পরিচিত সব সাংবাদিককে চিঠিটি দেখিয়েছিলেন।’ জানা গেছে, পডকাস্টটি আজ শনিবার, ১১ এপ্রিল, রাত ৯টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution