
অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে মানুষের জীবনধারা। উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে দৃশ্যপটে টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পে পাল্টে গেছে গ্রামীণ রাস্তা-ঘাট। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কাবিটা ও কাবিখা (টিআর) উন্নয়ন প্রকল্পের সোলিং রাস্তা, সিসি রাস্তা, ড্রেন, প্যালাসাইডিং ও ইউ ড্রেন নির্মাণ উন্নয়ন কাজ। সরেজমিনে গতকাল সোমবার উপজেলার মোস্তফাপুর ও মন্মথপুর ইউনিয়নের চলমান উন্নয়ন কাজ টিআর (টেস্ট রিলিফ), কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) ও কাবিটা (কাজের বিনিময়ে টাকা) প্রকল্পের সুফল পৌঁছে গেছে পার্বতীপুরে উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে।
স্থানীয়রা জানান, ২০২৫-২০২৬ অর্থ বছরে পার্বতীপুরে কাবিটা, কাবিখা, টিআর কর্মসূচীর আওতায় ২৪০টি প্রকল্পের কাজ দীর্ঘদিন পর স্বচ্ছতার সাথে হচ্ছে। প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো: সাদ্দাম হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ। এসময় প্রকল্প সভাপতিকে বলেন কোন প্রকার অনিয়ম যেন না হয়। প্রকল্পে কোন অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার। ৭ নম্বর মোস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমান প্রামাণিক জানান, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের কারনে এলাকার ব্যাপক উন্নয়ন হচ্ছে।
বিগত সময়ের চেয়ে এবার প্রকল্পের কাজ শুরু থেকে শেষ পর্যন্ত ইউএনও স্যার ও পিআইও’র তদারকি করেছেন। মানসম্মত হয়েছে প্রকল্পের কাজগুলো। মন্মথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী দুলাল জানান, তার ওয়ার্ডে অবহেলিত কাঁচা রাস্তা নির্মাণ করে দেওয়া হয়েছে। পিআইও স্যার প্রকল্পের কাজের তদারকি কর্মকর্তা ছিলেন। মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ বলেন, বর্তমান পিআইও স্বচ্ছ ও পরিচ্ছন্ন ব্যক্তি। টিআর, কাবিটা ও কাবিখা প্রকল্পের উন্নয়নমুলক সম্পন্ন হয়েছে। প্রকল্প বিষয়ে কথা হয় স্থানীয়দের সাথে তারা বলেন, একটা সময় এসব প্রকল্পের কাজ কি? কেউ জানতো না। এখন গ্রামে যখন ঘনো ঘনো গাড়ী নিয়া ইউএনও স্যার ও পিআইও আসে তখন গ্রামের মানুষ জানতে পারে কাজ হচ্ছে। দেখাশুনার জন্যে প্রকল্পের কাজগুলো ভাল হয়েছে।
পার্বতীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ছানাউল্লাহ বলেন, প্রত্যেক প্রকল্পের সভাপতিকে বলা হয়েছে কোন প্রকার অনিয়ম যেন না হয়। যদি কোন প্রকল্প সভাপতি তার প্রকল্পে অনিয়ম করে তাহলে তার প্রকল্পের টাকা পাবে না। একাধিক প্রকল্পের সভাপতি তারা জানান, উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্বক্ষণিক খোজ খবর রাখছেন এবং তদারকি করছেন। অনিয়ম করার সুযোগ নেই। পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: সাদ্দাম হোসেন বলেন, উপজেলায় প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমি নিজেও প্রকল্পগুলো পরিদর্শন করেছি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্বক্ষণিক তদারকি করছে। প্রকল্প কাজগুলো স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution