
প্রিন্ট এর তারিখঃ জুন ২৪, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ৪:৫০ পি.এম
পঞ্চগড়ে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত

পরে অফিসের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আটোয়ারী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় ও জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা. বাবুল হোসেনের সভাপতিত্বে জেলা ভেটেরিনারি অফিসার ডা. সেলিম উদ্দীন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুল ইসলাম, তেতুঁলিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ইউনুস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় বক্তারা জলাতঙ্ক প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেই সাথে পোষা প্রাণীদের নিয়মিত জলাতঙ্ক প্রতিরোধের টিকা দিতে প্রাণী মালিকদের অনুরোধ জানা। এছাড়া বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে সরকারি ভাবে বিনামূল্যে জলাতঙ্ক সহ প্রাণিদের সকল টিকা প্রাণিসম্পদ অফিসের মাধ্যমে মানুষের দোরগোরায় পৌছে দিতে সরকারের সুদৃষ্টি কামনা করেন।
উল্লেখ্য, বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে ফ্রি টিকা প্রদান করেন ফারিন ফার্মেসী এন্ড এনিমেল হেলথ এক্সপ্রেসের সত্বাধিকারী তৌহিদুল ইসলাম তুহিন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution