
বেসরকারি উন্নয়ন সংস্থা হীড বাংলাদেশের মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আওতায় শুক্রবার (১৭ এপ্রিল) বিরামপুরে চার উপজেলার সদস্যভুক্ত পরিবারের ২৪১জন সন্তানকে ৯ লাখ ৩৮ হাজার টাকার শিক্ষা বৃত্তি প্রদান এবং ২৫ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জিপিএ ৪ ও ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বিরামপুর উপজেলা পরিষদের ময়্যুরাক্ষী মুক্ত মঞ্চে হীড বাংলাদেশ’র নির্বাহী পরিচালক আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন, থানার ওসি সাইফুল ইসলাম সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শমসের আলী মণ্ডল, সমাজ সেবা কর্মকর্তা আব্দুল আউয়াল, জেলা বিএনপি’র সহসভাপতি আতিকুর রহমান রাজা মাষ্টার, বিরামপুর উপজেলা বিএনপি’র সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী, পৌর বিএনপি’র সভাপতি হুমায়ন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সহকারী অধ্যাপক আরেফুর রহমান ও ফারুক আহমেদ, হীড বাংলাদেশ’র উপ-পরিচালক মাইক্রোফাইন্যান্স অদ্বৈত বিশ্বাস, আঞ্চলিক ব্যবস্থাপক বিমল কুমার সরকার প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution