এতে বাউস্টের রেজিস্ট্রার কর্নেল চৌধুরী সাইফ উদ্দিন কাওসার, পিবিজিএম, সিগস (অব.) এবং আইসিএসবি’র প্রেসিডেন্ট হোসেন সাদাত এফসিএস উভয় প্রতিষ্ঠানের পক্ষে ওই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান শিক্ষা ও প্রশিক্ষণ সহায়তা, লব্ধজ্ঞান বিনিময়, যৌথ গবেষণা কার্যক্রম, সেমিনার ও কনফারেন্স আয়োজনসহ বিভিন্ন একাডেমিক ও পেশাগত কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা করবে। এর ফলে বাউস্টের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা সহজে চার্টার্ড সেক্রেটারি কোর্সে ভর্তি এবং কোর্স সম্পন্ন করার সুযোগ লাভ করবে।
আর এ জন্য বাউস্ট সৈয়দপুর এর রেজিস্ট্রার আইসিএসবি কর্তৃপক্ষকে তাদের সম্পৃক্ততার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চার্টার্ড সেক্রেটারি কোর্সে অন্তর্ভুক্ত হয়ে তাদের পেশাগত ক্যারিয়ার সমৃদ্ধ করতে পারবে। পাশাপাশি এর মাধ্যমে চার্টার্ড সেক্রেটারি কোর্সের কার্যক্রম ঢাকার বাইরেও বিস্তৃত হবে।
আইসিএসবি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শিক্ষা কমিটির চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম এফসিএস সভায় ইনস্টিটিউটের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন এবং এ ধরনের উদ্যোগের গুরুত্বের ওপর জোর দেন, যা ভবিষ্যতে উভয় প্রতিষ্ঠানের জন্য ফলপ্রসূ হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাউস্টের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন (ইন-চার্জ) ও আইকিউএসির অতিরিক্ত পরিচালক-১ সহযোগী অধ্যাপক ড. মোঃ মাহমুদুল হাসান এবং একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা সহকারী অধ্যাপক রাকিবুল ইসলাম।
আইসিএসবি এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস, কাউন্সিল সদস্য মোহাম্মদ শাহাজাহান এফসিএস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইসিএসবি-এর সেক্রেটারি ইন চার্জ ও সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মো. শামিবুর রহমান এফসিএস এবং ডিরেক্টর (এডুকেশন) কাজী আন্দালীব আমিন।