

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ১৭ এপ্রিল ৪টি জাহাজ চট্টগ্রামে এসেছে। চলতি সপ্তাহে আরও বেশ কয়েকটি পার্সেল আসবে। সব মিলিয়ে তেলের কোনো সংকট থাকছে না। বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী ‘এমটি কেপ বনি’, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী ‘এমটি নেভি সিয়েলো’ এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে আসা চায়নার পতাকাবাহী ‘এমটি লিয়ান সং হো’ জাহাজ তিনটি বন্দরের আলফা অ্যাংকরে অবস্থান করছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution