
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১১:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ৮:১৯ পি.এম
শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিচারের দাবিতে ডিমলায় বিক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গোপালনগর মহিলা আলিম মাদ্রাসার ইবতেদায়ী শিক্ষক জাহাঙ্গীর হোসেনের হাতে একই মাদ্রাসার বাংলা শিক্ষক খাইরুল ইসলামকে প্রকাশ্যে লাঞ্ছিতের বিচারের দাবিতে নীলফামারীর ডিমলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ করেছেন স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিকরা। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় উপজেলা বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট বাজারে স্থানীয় শিক্ষকসহ এলাকার সচেতন নাগরিকদের ব্যানারে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য দেন,লাঞ্ছিতের শিকার শিক্ষক খায়রুল ইসলামের মা খতেজা বেওয়া, সুরক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মুন্সি সাদেক সালেহ, বালাপাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি রাশেদ ইসলাম, দক্ষিণ ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খতিবর ইসলাম, সমাজ সেবক আবু সাঈদ বিন মোল্লা, ইউ আইটি স্কুল এন্ড কলেজর অধ্যক্ষ বেলাল হোসেন, ছাত্রনেতা ইউসুফ শাকিল, জাফর হোসেন জাকির প্রমূখ।এ সময় তারা অবিলম্বে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution