
প্রিন্ট এর তারিখঃ জুন ১০, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১০:৫৭ পি.এম
কাউনিয়ায় যুবকের মরদেহ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ এলাকার ড্রাইভার পাড়ায় সাগর মিয়া নামের এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকালে নিজ শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাগর মিয়া উপজেলার কুশা ইউনিয়নের ড্রাইভার পাড়া এলাকার আজগর আলীর ছেলে।
স্থানীয়ও পারিবারিক সূত্রে জানা গেছে , শুক্রবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার গ্রহণ শেষে সাগর মিয়া নিজ কক্ষে ঘুমাতে যান। শনিবার সকালে তাকে নাস্তার জন্য ডাকাডাকি করা হলেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।
খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশে খবর দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপ সহ্য করতে না পেরে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution