

রংপুরের বদরগঞ্জে টেকসই কৃষি পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ো পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২১এপ্রিল) উপজেলার রাধানগর ইউপি চত্তরে ব্র্যাক সিড অ্যান্ড এগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত। উক্ত কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার মোট ৫০ জন মডেল চাষি অংশগ্রহণ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সেলিনা আফরোজ। তিনি সবজিসহ সকল ফসল চাষাবাদে উত্তম কৃষি চর্চা বিষয়ক আলোচনা করেন। বিশেস অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষিবিদ সৈয়দ আরভীন হাসান। এছাড়াও বক্তব্য দেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ রংপুরের রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলাম। তিনি ব্র্যাক সিডের সবজি বীজ সহ বায়ো-পেস্টিসাইডের ব্যবহার বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।
মনিটরিং অফিসার নাজমুল হোসেন জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা সম্পের্কে তুলে ধরেন। সার্বিক তত্বাবধানে তারাগঞ্জ টেরিটরি সেলস অফিসার কৃষ্ণ কুমার পাল, ফাইজা তানজীম।
ব্র্যাক সিডের ডিলার আবুল কালাম মাঠ পর্যায়ে কৃষকদের সমবেত করনসহ সমাপনি বক্তব্য পেশ করেন।
কর্মশালায় কৃষিতে রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব, উপকারিতা এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার ওপর বিস্তারিত আলোচনা করা হয়। কৃষিতে বায়োপেস্টিসাইড ব্যবহার করলে মাটির উর্বরতা রক্ষা পায়, ফসলের গুণগত মান উন্নত হয় এবং মানবস্বাস্থ্যের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসে। এ ছাড়াও ব্র্যাকের উদ্ভাবিত ধান বীজ, সবজি বীজ, ভূট্টা বীজ, আলু বীজ এবং বিভিন্ন ধরনের বায়োপেস্টিসাইড নিয়ে অবহিত করেন।
কর্মশালা শেষে ৫০ জন মডেল চাষির মাঝে সবজি বীজ ও বায়ো পেস্টিসাইড কীটনাশক বিনামূল্যে বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution