
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:৩৪ পি.এম
কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো বিশুদ্ধ পানির তীব্র সংকট: ভোগান্তিতে রোগী-স্বজনরা

রংপুরে কাউনিয়া হাসপাতালে টিউবওয়েল অকেজো হয়ে পড়ায় বিশুদ্ধ পানির সংকট চরম আকার ধারণ করেছে। চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা বর্তমানে নিরাপদ পানির জন্য চরম দুর্ভোগ পোহাচ্ছেন।
সূত্রে জানা গেছে, এতদিন রোগী ও স্বজনরা হাসপাতালের নিচে স্থাপিত একমাত্র টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন। কিন্তু কয়েকদিন ধরে টিউবওয়েলটি নষ্ট হয়ে পড়ে আছে, কিন্তু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।
মঙ্গলবার দুপুরে হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে , হাসপাতালে ভর্তি হারাগাছ এলাকার ফজলু মিয়ার স্বজন মনোয়ারা বেগম জানান, হাসপাতালে কোনো টিউবওয়েল চালু নেই, ফলে বিশুদ্ধ পানির জন্য আমাদের চরম কষ্ট করতে হচ্ছে। কোন কোন কেবিনে ও ল্যাট্রিনে পাইপ দিয়ে পানি সরবরাহ বন্ধ হয়ে আছে। হাসপাতালের কিছু স্থানে পাইপ দিয়ে যে পানি সরবরাহ করা হয় তা পান করা বা ব্যবহার করা অনুপযোগী।
অপরদিকে, টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার সড়ক দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বজনরাও একই অভিযোগ করে বলেন আমরা বাধ্য হয়ে হাসপাতালের বাইরের নলকূপ থেকে পানি সংগ্রহ করে পান করছি।
এছাড়াও, টেপামধুপুর রাজিব গ্রামের রাবেয়া বেগম,তার ছেলে রাব্বিকে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি করেছেন, তিনি জানান, হাসপাতালে নলকূপ অকেজো থাকায় পানির অভাবে আমরা অনেক দুর উপজেলা পরিষদ মসজিদ থেকে পানি এনে পান করছি এবং ল্যাট্রিনে ব্যবহার করছি।
এদিকে,সর্দ্দি,কাশি জ্বর,শ্বাসকষ্ট, সহ বিভিন্ন রোগে ভর্তি রোগীদের জন্য বিশুদ্ধ পানির অভাব চিকিৎসা সেবাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলছে বলে মনে করছেন সচেতন মহল।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসান হাবীব বলেন অতিদ্রুত অকেজো নলকূপ মেরামত অথবা নতুন নলকূপ বসানোরর ব্যবস্থা করা হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution