
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ১:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ৮:০৩ পি.এম
কাউনিয়ায় এসএসসি পরীক্ষায় ৪১ শিক্ষার্থী অনুপস্থিত

রংপুরের কাউনিয়া উপজেলায় এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষায় ১ম দিন মঙ্গলবার অনুপস্থিত ছিল ৪১জন পরীক্ষার্থী।
কাউনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের জানান, কাউনিয়া উপজেলায় ৬টি কেন্দ্রে এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়।
এসএসসি পরীক্ষার্থী মোট ২১৫৯ জন ১ম দিনে উপস্থিত ছিল ২১৪০ জন, অনুপস্থিত ১৯জন, এস এস সি ভকেশনালে মোট পরীক্ষার্থী ১৯২ জন ১মদিনে উপস্থিত ছিল ১৮৯ জন, অনুপস্থিত ৩জন এবং দাখিল পরীক্ষার্থী ৫২৩ জন ১ম দিনে উপস্থিত ছিল ৫০৪ জন, অনুপস্থিত ১৯ জন। এসএসসি ও ভকেশনাল এবং দাখিল পরীক্ষায় ১মদিনে মোট ৪১জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা এর ঐকান্তিক প্রচেষ্টায় এবং পরীক্ষা কেন্দ্র গুলো সিসি ক্যামেরার আওয়ায় থাকায় কাউনিয়ায় কোন প্রকার অপ্রিতিকর ঘটনা ছারাই শান্তিপূর্ন ভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution