
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৬, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২১, ২০২৬, ১০:৫৪ পি.এম
চিলমারীতে এসএসসি পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল

মঙ্গলবার(২১ এপ্রিল) সকালে চিলমারী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও জুলাই যোদ্ধা জামিউল ইসলাম জনির উদ্বোগে থানাহাট এ ইউ পাইলট উচ্চ বিদ্যালয়ে পরিক্ষা কেন্দ্র প্রবেশের সময় এস এস সি শিক্ষার্থীদের রজনীগন্ধা ফুল ও কলম দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। পরীক্ষার প্রথম দিন সকালে বিভিন্ন কেন্দ্রের সামনে উপস্থিত হয়ে তারা শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন এবং তাদের সফলতা কামনা করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাব্বি হাসান সাবেক যুগ্ম আহ্বায়ক, চিলমারী সরকারি কলেজ ছাত্রদল। এছাড়াও উপস্থিত ছিলেন চিলমারী সরকারি কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রিদয়, প্রচার সম্পাদক তামিম ইকবালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ছাত্রদল নেতারা জানান, পরীক্ষার্থীরা দেশে ও জাতির ভবিষ্যৎ, তাই তাদের মানসিকভাবে চাঙ্গা রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, “শিক্ষার্থীরা যেন কোনো ধরনের ভয় বা চাপ ছাড়া পরীক্ষায় অংশ নিতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা।”
পরীক্ষার্থীরা জানায়, কেন্দ্রের গেটেই ফুল পেয়ে খুব ভালো লাগলো। এতে মানসিক চাপ কিছুটা হলেও কমেছে। অনেক অভিভাবক ও রাজনৈতিক সংগঠনের এই ধরণের গঠনমূলক ও শিক্ষার্থীবান্ধব কর্মসূচির প্রশংসা করেছেন।
এই কর্মসূচিতে অংশ নেওয়া উপজেলা ছাত্রদল নেতা জামিউল ইসলাম জনি জানিয়েছেন, পরীক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ। তারা যেন ভয়ভীতিহীন পরিবেশে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই চিলমারীর শিক্ষা পরিবেশ সবসময় ইতিবাচক থাকুক।
এদিকে, চিলমারীর সকল কেন্দ্রে প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution