

রংপুরের তারাগঞ্জে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের আয়োজনে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত।
মঙ্গলবার (২১এপ্রিল) উপজেলার সয়ার শ্যামগঞ্জ আলমগীর বাজার চরকডাঙ্গা কালীমন্দির মাঠে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫০ জন মডেল চাষি উপস্থিত ছিলেন।
আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের ফলন বৃদ্ধিকরণ কর্মমালায় প্রশিক্ষকগণ বলেন, ধানের ফলন বৃদ্ধির করতে উত্তম কৃষি চর্চার পাশাপাশি জৈব বালাইনাশক ব্যবহারের মাধ্যমে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে এ কর্মশালা ব্যাপক অংশীদারি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ধানের রোগ বালাই বিষয়ক বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রাণী। এছাড়াও বক্তব্য দেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ রংপুরের রিজিওনাল সেলস ম্যানেজার রশীদুল ইসলাম। তিনি ব্র্যাক সিডের হাইব্রিড ধানসহ সকল বীজ ও পণ্য ব্যবহার বিষয়ক বিস্তারিত আলোচনা করেন।
মনিটরিং অফিসার নাজমুল হোসেন জৈব বালাইনাশক ব্যবহারের উপকারিতা সম্পের্কে তুলে ধরেন। সার্বিক তত্বাবধানে তারাগঞ্জ টেরিটরি সেলস অফিসার কৃষ্ণ কুমার পাল, ফাইজা তানজীম।
ব্র্যাক সিডের ডিলার আবুল কালাম মাঠ পর্যায়ে কৃষকদের সমবেত করনসহ সমাপনি বক্তব্য পেশ করেন।
কর্মশালা শেষে ৪০ জন মডেল চাষিদের বিনামূল্যে এক কেজি করে আমন হাইব্রিড ধান বীজ "রাজা" দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution