
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৪, ২০২৬, ১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৬, ৭:৩৪ পি.এম
কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

রংপুরের কাউনিয়ায় ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া(১৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুটির পার নামক স্থানে অসাধনতা বসত রেললাইন পারাপার হতে গিয়ে কাউনিয়া থেকে সান্তাহার গামী পদ্মরাগ নামক মেইল ট্রেনে কাটা পড়ে মাহিন মিয়া (১৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সে পীরগাছা উপজেলার অনন্দানগর ইউনিয়নের মাদ্রাসা পাড়া গ্রামের আব্দুল মালেকের পুত্র। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিয়াব উদ্দিন ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর বিষয় টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution