
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী ছয়ফুল বেগম (৫৫), তিনি উপজেলার নাওডাঙ্গা এলাকার মৃত ইয়াত আলীর স্ত্রী। নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, ছয়ফুল বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন।
তিনি প্রায় ২০ বছর আগে স্বামীকে হারান এবং দুই সন্তানের জননী ছিলেন। অসুস্থতার কারণে প্রায়ই ঘুমের ওষুধ সেবন করতেন এবং অতীতে একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলেও জানান তার স্বজনরা। প্রতিবেশী গেন্দী বেগম জানান, ছয়ফুল বেগম প্রায় প্রতিদিনই ঘুমের ওষুধ খেতেন এবং মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় জীবনযাপন করছিলেন।
নিহতের ভাই ও সাবেক ইউপি সদস্য সন্তোষ আলী বলেন, আমার বোন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। এর আগেও সে কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
তিনি আরও বলেন, নিহতের পরিবার ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution