এছাড়াও নতুন কুঁড়ি স্পোর্টস ১৯৭৯ সাথে প্রথম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুরু করেছিলেন। তাঁর সুযোগ্য সন্তান বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই নতুন কুঁড়ি স্পোর্টস নাম দিয়ে বয়সের ভিত্তিতে একজন ভালো খেলোয়াড় হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন।
আগামী প্রজন্ম ও আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প কিছু নেই
একটি সুস্থ সবল জাতি গড়ে তুলতে হলে জ্ঞান বিজ্ঞানের পাশাপাশি তাদের শারীরিক ভাবে সুস্থ হতে হবে। শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে উৎকর্ষিত একজন ব্যক্তি কখনো মাদকাসক্ত হতে পারে না - উপরোক্ত কথাগুলি বলেছেন মহিলা ও শিশু বিষয়ক ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
শনিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
একই অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার ১৫৬ জন কৃষককে হ্যান্ড স্প্রে মেশিন বিতরণের উদ্বোধন করেন মন্ত্রী অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এমপি।
হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমার সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সার্কেল এএসপি হারিস উদ্দিন, উপজেলা কৃষি অফিসার মোছাঃ আরজেনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন,উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, সহ-সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ অনেকে।
প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ে চুড়ান্ত ফাইনাল খেলায় (বালক) নওদাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
অন্য দিকে (বালিকা) গোহাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে কোকতাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিন হয়। এরা পরবর্তীতে জেলায় অংশ গ্রহণ করবে।
খেলা শেষে সেরা খেলোয়াড়, সর্বোচ্চ গোল দাতা এবং চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রপি তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার অশোক বিক্রম চাকমা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু সহ স্থানীয় নেতৃবৃন্দ।