
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৮, ২০২৬, ২:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৭, ২০২৬, ১১:১৫ পি.এম
বোচাগঞ্জে আবারও গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সোমবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বাজারের বিভিন্ন দোকান ও পথচারীদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়। এর আগে গত ১০ এপ্রিল একই দাবিতে লিফলেট বিতরণ করা হয়েছিল।
লিফলেটে দাবি করা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬ সালের নির্বাচনে জনগণ জাতীয় সংসদের পাশাপাশি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের পক্ষে রায় দিলেও সরকার তা বাস্তবায়ন করছে না। এতে জনরায় উপেক্ষিত হচ্ছে বলে অভিযোগ করা হয়।
এসময় নেতারা বলেন, সংবিধানের কাঠামোগত সংস্কার ছাড়া জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব নয়। তারা গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।লিফলেটে আরও অভিযোগ করা হয়, সরকার বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক সংস্কারের পথে বাধা সৃষ্টি করছে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা আমিনুল হক, সেক্রেটারি মাহাবুব আলম,কর্ম পরিষদ সদস্য মোখলেসুর রহমান,সেতাবগঞ্জ পৌর আমীর মাসুম বিল্লাহসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution