নবাবগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ | দৈনিক সকালের বাণী
প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৬:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৬, ৩:৩৫ পি.এম
নবাবগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ
দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী ব্যক্তিদের যোগাযোগ ও চলাচলের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৫ জন দরিদ্র প্রতিবন্ধী ব্যক্তির মাঝে সহায়ক উপকরণ হুইলচেয়ার, হিয়ারিং এইড সেট, ক্র্যাচ ও বিশেষ জুতা বিতরণ করা হয়েছ।
বুধবার (২৯ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম বিকাশ কেন্দ্র'র আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান উপকার ভোগীদের হাতে এ উপকরণ তুলে দেন ।এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দীপক কুমার বনিক, গ্রাম বিকাশের প্রকল্প সমন্বয়কারী ফিরোজ আহমেদ, টেকনিক্যাল অফিসার বিধান বাস্কে এবং তানজিদুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।