
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শাহ জামাল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের চরাঞ্চলের আলগারচর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে। তিনি ডাকাতিয়ার চর গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে।
পুলিশ যায়, শাহ জামাল মিয়ার বিরুদ্ধে গাইবান্ধার ফুলছড়ি থানায় সাতটি এবং জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। এসব মামলায় তাঁকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালানো হচ্ছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, শাহ জামালের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution