
প্রিন্ট এর তারিখঃ মে ২, ২০২৬, ২:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২, ২০২৬, ১১:৪৪ এ.এম
রাজারহাটে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পুলিশ সূত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট থানা পুলিশের একটি চৌকস দল গতকাল শুক্রবার রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে উপজেলার ছিনাই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় জাহাঙ্গীর আলম (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৪ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ‘ইসকাফ’ পাওয়া যায়,৬৫ পিস ইয়াবা ট্যাবলেট,ইয়াবা বিক্রির নগদ ২১০ টাকা এবং একটি টিভিএস মেট্রো-১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত জাহাঙ্গীর আলম উপজেলার ছিনাই ইউনিয়নের মহিধর খণ্ডক্ষেত্র গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মামুনুর রশীদ বলেন,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে রাজারহাট থানা পুলিশের এমন অভিযান অব্যহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution