
প্রিন্ট এর তারিখঃ মে ৬, ২০২৬, ৮:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ৬:১১ পি.এম
কাউনিয়ায় লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহকারী সিনিয়র সচিব সুরমান আলী।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেনবিসিএসআইআর-এর আইটি আই-এর সায়েন্টিফিক অফিসার সম্রাট মোহাইমিনুল ইসলাম।
এছাড়া বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আকতার, কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাব উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ আর এম আল মামুন সহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির কার্যকর প্রয়োগ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ মাঠপর্যায়ে প্রযুক্তি বিস্তারে সহায়ক হবে বলেও তারা মতামত ব্যক্ত করেন।
সেমিনারে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে অতিথিরা এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution