
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৬, ১০:০৫ পি.এম
গঙ্গাচড়ায় আগুনে পুঁড়ে সর্বস্ব হারিয়ে সহায়তার আকুতি সেরাজুলের

রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের পাইকান ব্যাঙ্কপাড়ায় দিনের আলোয় পুঁড়ে ছাই হয়েছে সর্বস্ব । স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার দুপুরে কালবৈশাখী ঝড়ের সময় বৈদ্যুতিক তারের ওপর বজ্রপাত পরার কারণে সৃষ্ঠ আগুনে মৃত - আব্দুর রশিদের ছেলে সেরাজুল ইসলামের বাড়িতে থাকা তামাক, গোলায় থাকা ধান, দু'টি টিনের ঘর অলঙ্কার নগদ টাকাসহ যাবতীয় মালামাল পুঁড়ে ছাই হয়েছে।
এতে সেরাজুল ইসলামের আনুমানিক সাত লক্ষটাকার ক্ষতি সাধন হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। সেরাজুল ইসলাম অশ্রুসিক্ত নয়নে বলেন, আমার সব শেষ হয়ে গেল। বিজলী চমকালে কারেন্টের তারে আগুন লাগে। অনেক চেষ্টা করেও আগুন নেভানো যায় নি। বউ বাচ্চা নিয়ে পথে বসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম বলেন, আলমবিদিতর ইউনিয়নের প্রশাসককে সাথে নিয়ে আগুনে পুঁড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য এক বান টিন, শুকনো খাবার সহায়তা দিয়েছি।
সর্বস্ব হারানো সেরাজুল আগুনে পুঁড়ে সব কিছু হারিয়ে এখন চোখে শর্শে ফুল দেখছে। সব কিছু হারিয়ে ছেলে -মেয়েদের লেখাপড়া, জীবন যাপন সব কিছুই এখন অনিশ্চিত। নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্নে সমাজের বিত্তবানদের সহায়তাই এখন শেষ ভরসার
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution