
রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের উমরপুর এলাকায় বিএডিসি'র সেচের ট্রান্সমিটার পাহারা দিতে গিয়ে চোরদের হাতে খুন হয়েছেন মফিজার রহমান।
তিনি বিএডিসি সেচ মালিক মো, আমজাদ আলীর ছেলে।
স্থানীয়রা মনে করছেন, রাতে চোরেরা সেচের ট্রান্সমিটার চুরি করতে এলে তাদের বাধা দেন মফিজার রহমান। এ সময় চোরেরা তাকে হত্যা করে ট্রান্সমিটার নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার সকালে শহিদুল ইসলাম নামে এক কৃষক গরু মাঠে নিয়ে যাওয়ার সময় ট্রান্সমিটার খোলা দেখে এগিয়ে গেলে তার মরদেহ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution