মধ্যরাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস | দৈনিক সকালের বাণী
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪৬ পি.এম
মধ্যরাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
মধ্যরাতের মধ্যে দেশের আট অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। বৃহস্পতিবার (৭ মে) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানান, রাত ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছেন এই আবহাওয়াবিদ।