
প্রিন্ট এর তারিখঃ মে ৭, ২০২৬, ১১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৭, ২০২৬, ৮:৪৭ পি.এম
ধামুর কমিউনিটি ক্লিনিকের স্যানিটেশনের নির্মাণ কাজের উদ্বোধন

রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার ধামুর কমিউনিটি ক্লিনিক -এর স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বাস্হ্যসমত ল্যাট্রিন নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ক্লিনিকে কর্মরত প্রভাইডার নয়ন মিয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো. আলেমুল বাশার, ওয়ার্ল্ড ভিশন গঙ্গাচড়া শাখার এপি ম্যানেজার লিও বার্ট চিসিম, ইউপি সদস্য রাজু আহমেদ শিবুল, মহিলা ইউপি সদস্য ফরিদা পারভিন, সাংবাদিক মাহফুজার রহমান মাহফুজ , জমি দাতা পরিবারের সদস্য মিলি বেগম, অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুল খালেকসহ এলাকার সচেতন মহলের অনেকেই উপস্থিত ছিলেন ।
ডা. আবু মো. আলেমুল বাশার বলেন, বর্তমানে জনসংখ্যার ক্রমবর্ধমান বৃদ্ধি অনুযায়ী সেবা গ্রহনকারীর সংখ্যা চারগুণ বেড়েছে। ফলে চাহিদা অনুপাতে অনেক সময় ক্লিনিকগুলোতে ওষুধ মাসের অর্ধেক দিনেই শেষ হয়ে যায়। এসব ক্লিনিকে ওষুধ না পেলও আপনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে, সেবা পাবেন।
উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার বলেন,জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে সাত লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে নির্মিত মানসম্মত ল্যাট্রিন নির্মাণ করে দেওয়ায় ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাই। পরে তিনি বাল্য বিবাহের কুফল , শিশুস্বাস্থ্য ও মাদকের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান।
এলাকার সচেতন মহল মনে করেন, সাত লক্ষ সত্তর হাজার টাকা ব্যয়ে নির্মিত মানসম্মত লেট্রিনটিতে থাকা ২টি মহিলা চেম্বার ও ১ টি পুরুষ চেম্বার সেবাগ্রহনের মান বাড়িয়ে দিবে। পাশাপাশি ধামুর কমিউনিটি ক্লিনিকের পুরাতন ভবন পুননির্মাণের জোড় দাবিও জানান এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution