
প্রিন্ট এর তারিখঃ মে ৮, ২০২৬, ৬:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৮, ২০২৬, ৩:০২ পি.এম
ফুলবাড়ীতে র্যাবের অভিযানে ৯৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

র্যাব জানায়, “বাংলাদেশ আমার অহংকার” এই মূলমন্ত্রকে ধারণ করে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩, রংপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বাড়াইতাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ওই এলাকার নুর ইসলামের শয়নকক্ষের খাটের নিচে রাখা ৯৩ কেজি ৫০০ গ্রাম অবৈধ গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী নুর ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তিনি বাড়াইতাড়ী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
রংপুর র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়ক বিপ্লব কুমার গোস্বামী জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution