
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ৯:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৬:০৮ পি.এম
ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে ফুলবাড়ী সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্কতা

সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার (৯ মে) দুপুরে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, ভারতের চলমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও ‘পুশ-ইন’-এর আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সীমান্তের সংবেদনশীল ও দুর্গম এলাকাগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করে কঠোর নজরদারি চালানো হচ্ছে।
এছাড়া মাদক পাচার, গরু চোরাচালান ও মানবপাচারের মতো সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে রাখতে দিনরাত কাজ করছে বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।
এ প্রসঙ্গে লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের-এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমনে তারা সর্বদা তৎপর রয়েছেন।
তিনি বলেন, “সীমান্ত নিরাপত্তায় কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না। অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে এবং স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution