
প্রিন্ট এর তারিখঃ মে ৯, ২০২৬, ১১:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৯, ২০২৬, ৯:৩৭ পি.এম
চিলমারীতে ৫৭ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ এপ্রিল) বিকেলে উপজেলার রমনা মডেল ইউনিয়নের তেলিপাড়া চৌরাস্তা মোড়ের একটি খাবার হোটেল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানাগেছে তিনি ওই খাবার হোটেলের স্বত্বাধিকারী।
গ্রেপ্তার মাদককারবারীর নাম রুবেল মিয়া(৩০)। তিনি ওই ইউনয়নের তেলিপাড়া খড়খরিয়া এলাকার নুর জামালের ছেলে। তিনি দীর্ঘ দিন ধরে চৌরাস্তা মোড়ে খাবারের দোকান করেন।
পুলিশ জানিয়েছেন, মাদক বিরোধী অভিযান চালিয়ে রুবেল মিয়াকে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় নগদ ৬ হাজার ৮৮০ টাকা ও একটি স্মার্ট ফোন উদ্ধার করা হয়। চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) হিরা মিয়া জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution