
গাঁজাসহ তাপস চন্দ্র রায় (৪৭) নামে এক মাদক ব্যবসায়ীকে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (৯ মে) দুপুরে উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই ডোবাপাড়া গ্রামের নিজ বাড়ীতে মাদক ক্রয়-বিক্রয় সময় তাকে হাতে নাতে গ্রেপ্তার ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় বসতবাড়ীর ভিতরে রশিতে ঝুলানো বিশেষ কায়দায় চাদরে সাদা পলিথিনের মধ্যে বই ও খবরের কাগজে মোড়ানো ৪৫ পুড়িয়া গাজা ও ১৫০ গ্রাম গাজা উদ্ধার করে পুলিশ।
এঘটনা আজ শনিবার (৯ মে) পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠিছে। ধৃত তাপস চন্দ্র রায় উপজেলার হাবড়া ইউনিয়নের উত্তর মরনাই ডোবাপাড়া গ্রামের দীনেশ রায়ের ছেলে।
এব্যাপারে পার্বতীপুরের ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের (আইসি) মো: নজরুল ইসলাম বলেন, ঘরের ভিতরে রশিতে ঝুলানো পলিথিনে বই ও খবরের কাগজে মোড়ানো ইয়াবা উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এলাকার কুখ্যাত গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য আইনে একাধিক মাদক মামলা রয়েছে। এঘটনায় শনিবার মডেল থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution