
প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৬, ৭:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১০, ২০২৬, ৪:৪২ পি.এম
ভূরুঙ্গামারীতে ঝুকিয়া খাল পুনঃখনন কর্মসুচির শুভ উদ্বোধন

সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার আমিনুল হক তারেকের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, কচাকাটা-ভূরুঙ্গামারী থানার সার্কেল এএসপি মুনতাসির মামুন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্মআহ্বায়ক ও জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, যুগ্মআহ্বায়ক ইফতেখারুল ইসলাম শ্যামা , সিনিয়র সদস্য কাজী নিজাম উদ্দিন ও জামায়াত নেতা ফেরদৌস হোসেন প্রমুখ।
উল্লেখ্য, প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ বিশিষ্ট খাল খননসহ ২টি বক্স কালভার্ট, ১টি কাঠের সেতু, উভয় তীরে বৃক্ষ রোপন ও পানি সেচ পাইপ বসানো হবে। প্রকল্পটির সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৫১লাখ ৫৩ হাজার ৯শত ৯৫ টাকা। প্রকল্পটি বাস্তবায়ন হলে এলাকার কৃষি,মৎস্য চাষ, পানি সেচ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হবে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution