
এবারই প্রথম একাধিক উদ্বোধনী অনুষ্ঠানের অভিজ্ঞতা হতে যাচ্ছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। তিন স্বাগতিক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রে আলাদা করে পর্দা উঠবে ফুটবলের এই মহাযজ্ঞের। তিন দেশের একটিতে দেখা মিলবে একজন বাংলাদেশিরও। বাংলাদেশি-আমেরিকান ডিজে সঞ্জয় দেবকে দেখা যাবে কানাডা পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে। আগামী ১১ জুন মেক্সিকোতে বিশ্বকাপের প্রথম ম্যাচ।
স্বাভাবিকভাবে সেখানেই হবে উদ্বোধনী অনুষ্ঠানের প্রথম ও মূল পর্ব। যেখানে পারফরম করবে গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী মেক্সিকান পপ ব্যান্ড মানা। এ ছাড়া গান গাইবেন দেশটির দুই বিখ্যাত শিল্পী আলেহান্দ্রো ফের্নান্দেস ও বেলিন্দা।
পরদিন টরন্টোয় হবে কানাডা পর্বের প্রথম ম্যাচ, যেখানে স্বাগতিক দল মুখোমুখি হবে বসনিয়া-হার্জেগোভিনার। ম্যাচ শুরুর আগে অনুষ্ঠানে পারফরম করবেন দেশটির শিল্পী অ্যালাইস মোরিসেট, মাইকেল বাবল, অ্যালেসিয়া কারা, উইলিয়াম প্রিন্স ও সঞ্জয় দেব। শেষ পর্বে যুক্তরাষ্ট্রে উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ গায়িকা ও গীতিকার কেটি পেরি।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution