
নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা এর সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় সৈয়দপুর রেলওয়ে পুলিশ ক্লাব (জিআরপি) মিলনায়তনে ওই সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইঞ্জিরিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল ও বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যৌথভাবে ওই মেলার আয়োজন করে। চার দিনব্যাপী মেলার সমাপণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লুএম) মো. মমতাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিলের (এলইপিবিপিসি) উপ-পরিচালক এস, এম, আনোয়ার হোসেন।
বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি মো. এরশাদ হোসেন পাপ্পুর সভাপতিত্বে সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. নূর উদ্দিন দুলাল প্রমুখ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমজাদ হোসেন টিটু।
শেষে মেলায় অংশ গ্রহণকারী লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প প্রতিষ্ঠানের স্টল মালিকদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডাব্লুএম) মো. মমতাজুল ইসলাম ওই সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৯ মে (শনিবার) থেকে নীলফামারীর সৈয়দপুরে চার দিনব্যাপী আঞ্চলিক লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য ও প্রযুক্তি মেলা ২০২৬ শুরু হয়। ওই দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া । আয়োজক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চার দিনব্যাপী মেলায় ৩৮ টি স্টল স্থান পায়। এ সব স্টলে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের উৎপাদিত বিভিন্ন পণ্য ও প্রযুক্তি স্থান পেয়েছিল।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution