
রংপুরের কাউনিয়ায় ঢাকাগামী বাসের লকারে স্কুল ব্যাগ থেকে দশ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে যাত্রীবোঝাই বাস থেকে গাঁজা পরিবহনকারী মাদক কারবারিকে সনাক্ত করতে পারেনি পুলিশ। কাউনিয়া থানার এসআই সাহানুর আলম সরকার জানান, গত মঙ্গলবার রাত প্রায় সাড়ে দশটার দিকে তিনি ও সঙ্গিও ফোর্স উপজেলার নিজপাড়া এলাকায় পুলিশ বক্সের সামনে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এ সময় কুড়িগ্রাম থেকে আসা ঢাকাগামী নাবিল পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে লকারে স্কুল ব্যাগ থেকে এককেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে যাত্রীদের জিজ্ঞাসাবাদে গাঁজাসহ স্কুল ব্যাগের তাদের নয় বলে জানায়, মাদক কারবারিকে সনাক্ত করা যায়নি। তবে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, বাসের যাত্রীরা কেউই মাদকসহ ব্যাগের মালিক না হলে, তা না হলে বাসের লকারে এমনি এমনি মাদকসহ স্কুল ব্যাগ থাকতে পারে না। ওই বাসের স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হলে মাদক পরিবহনরে সাথে জড়িত মাদক কারবারীকে সনাক্ত করতে পারতো পুলিশ।
কাউনিয়া থানার এসআই সাহানুর আলম সরকার বলেন, বাসের লকার থেকে মালিক বিহীন উদ্ধারকৃত মাদক থানায় রুজু হওয়া জিডি মুলে জব্দ করা হয়েছে এবং আদালতকে অবহিত করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution