
সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। প্রথম ইনিংসে লিটন দাসের সেঞ্চুরিতে ভর করে ২৭৮ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি আর তাইজুল ইসলাম ও মেহেদি হাসান মিরাজের স্পিনে বিভ্রান্ত হয়ে ২৩২ রানে অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন বাবর আজম।
বাংলাদেশ দলের হয়ে তিনটি করে উইকেট নেন নাহিদ রানা ও তাইজুল ইসলাম। দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ।
প্রথম ইনিংসে পাওয়া ৪৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ১১০ রান। ৬৪ বলে ১০টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution