
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ২৫, ২০২৬, ৪:৪২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৬:১১ পি.এম
কাউনিয়ায় ২০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ঝটিকা অভিযান চালিয়ে যাত্রী বাহী বাস থেকে ২০ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য 'ফেয়ারডিল' ও একটি মোবাইলসহ এক মাদক কারবারিকে হাতে-নাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত সোমবার মধ্যরাতে কাউনিয়া বাসস্ট্যান্ড ট্রাফিক পুলিশ বক্সের সামনে তিস্তা-রংপুর মহাসড়কে ঢাকাগামী আহসান পরিবহনে এ অভিযান চালিয়ে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র অহিদুল ইসলাম (৪৪)কে ২০ বোতল নিষিদ্ধ ফেয়ারডিল একটি এন্ড্রোয়েড মোবাইল ফোন সহ গ্রেফতার করে পুলিশ। এ ব্যাপারে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি শিহাব উদ্দিন মাদক সহ মাদক কারবারি কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution