
প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৬, ১:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৯, ২০২৬, ৬:৪৩ পি.এম
বাংলাদেশ সরকার সীমান্তের নিরাপত্তা দিতে ব্যার্থ- নাসিরুদ্দিন পাটওয়ারী

তিনি মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধার আমঝোল সীমান্তে ভারতের অভ্যান্তরে গিয়ে বিএসএফ’র গুলিতে নিহত খাদেমুল ইসলামের পরিবারের সাথে স্বাক্ষাত শেষে গণমাধ্যমকে এসব কথা বলেন।
নাসিরুদ্দিন পাটওয়ারী বলেন, র্যাব তৈরী হয়েছে বিরোধী দলের নেতাদের দমন করার জন্য। আর বিজিবিকে সীমান্তে অস্ত্র ছাড়া বসিয়ে রাখা হয়েছে ভারতের বয়ানে।
তিনি বলেন, সীমান্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে, লাশ নিয়ে মিছিল করতে হবে। ভারতের সাথে যুদ্ধ হলে ভারত বাংলাদেশের সাথে পারবে না। পরে নাসিরুদ্দিন পাটওয়ারী নিহত খাদেমুলের কবর জিয়ারত করেন।
তিনি তারেক রহমানের সমালোচনা করে বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়া ভারতের গোলামীর বিরুদ্ধে লড়াই করেছেন। আর তারেক রহমান ভারতের গোলামী করছেন।
প্রকাশক ও সম্পাদক- মোঃ হযরত আলী, নির্বাহী সম্পাদক- মোঃ মেহেদী হাসান
বার্তা সম্পাদক- এস এম ইকবাল সুমন । অফিস- গোমস্তাপাড়া, রংপুর-৫৪০০ । মোবাইল- ০১৮৯৬ ৪৩২৭০১
© সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক সকালের বাণী | Developed BY Rafi It Solution